দ্য ওয়েভ ব্যুরো : নন্দীগ্রামে দুর্ঘটনাগ্রস্ত হয়ে একাধিক জায়গায় আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এসএসকেএম এ মুখ্যমন্ত্রী চিকিৎসায় নিয়োগ করা হয় ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড। সূত্রের খবর, ওই টিমে আছেন, এসএসকেএম-এর অর্থপেডিক বিভাগের প্রধান মুকুল ভট্টাচার্য, মেডিসিনের বিভাগীয় প্রধান সৌমিত্র ঘোষ, নিউরো সার্জারি বিভাগ প্রধান শুভাশিস ঘোষ। আছেন, জেনারেল সার্জারি বিভাগের চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার। কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল, নিউরো মেডিসিন বিভাগের চিকিৎসক বিমানকান্তি রায়, এন্ডোক্রনোলজিস্ট সুজয় ঘোষ, এবং অ্যানাস্থেসিওলজিস্ট সর্বাণী সহাইকা। এছাড়াও পরামর্শ নেওয়া হয় গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট গোপালকৃষ্ণ ঢালীর।
রাতেই বাঙ্গুর ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সেসে এমআরআই হয় মুখ্যমন্ত্রীর। তারপর তাঁকে ফিরিয়ে আনা হয় এসএসকেএমে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর বাঁ পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে। ওই পায়ের পেশিতেও চোট লেগেছে। মুখ্যমন্ত্রীর বাঁ পা ফুলে রয়েছে। পায়ে টেম্পোরারি প্লাস্টার করা হয়েছে। শুরু হয়েছে অ্যান্টিবায়োটিক। পায়ের ফোলা ভাব কমলে আজ প্লাস্টার করা হতে পারে। আঘাত লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান কাঁধ ও কনুইয়ে। চোট রয়েছে ঘাড়েও। রাতে মুখ্যমন্ত্রীকে ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ইসিজি রিপোর্ট সন্তোষজনক হলেও, বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের কথা মুখ্যমন্ত্রী চিকিত্সকদের জানিয়েছেন। বুকে ব্যথার কারণ আঘাতজনিত কিনা জানতে সিটি স্ক্যান করা হবে।
মুখ্যমন্ত্রীকে ৪৮ থেকে৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিত্সকেরা।
"জেড প্লাস নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে মুখ্যমন্ত্রীর আঘাত লাগল, তার সিবিআই তদন্ত হওয়া উচিত। নির্বাচনে জেতার জন্য নাটক হচ্ছে।" মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।
আহত তৃণমূল সুপ্রিমোর ক্লান্ত, ভেঙে পড়া মুখটা যেন রাতারাতি শতগুণ চাগিয়ে দিচ্ছে তৃণমূলকে। নেত্রীর অবমাননা তত্ত্বকে সামনে রেখেই সর্বাত্মক আন্দোলনের পথে নামতে চাইছে তৃণমূল। রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাতে চাইছে দল। ইতিমধ্যেই হাওড়া শোভাবাজার-সহ (বুধবার রাত থেকেই) বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ প্রদর্শনও শুরু করেছেন তৃণমূল কর্মীরা। বিক্ষোভের ঢেউ পৌঁছেছে উত্তরবঙ্গেও। আজও জেলায় জেলায় বিক্ষোভ দেখাবেন তৃণমূল কর্মীরা। শেষ পাওযা খবর অনুযায়ী, রেল অবরোধ শুরু হয়েছে কদম্বগাছি স্টেশনে। উলুবেরিয়া, আরামবাগে টায়ার জ্বালিয়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেছেন তৃণমূল কর্মীরা। বিক্ষোভ দেখানো হয় মেদিনীপুর শহরেও।
বুধবার মধ্যরাতে একটি ট্যুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বিজেপির উদ্দেশ্যে লেখেন, "২ মে রবিবার বাংলার মানুষ শক্তি দেখাবে। প্রস্তুত থেকো।" ট্যুইটটিতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবিও শেয়ার করেন। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ও বলেন, নন্দীগ্রামে মমতা ব্যানার্জির উপর আক্রমণ কাপুরুষিত কাজ ঘটনার তীব্র নিন্দা করি| চন্দ্রিমা ভট্টাচার্য সরাসপি পরিকল্পিত হামলাই বলছেন এই ঘটনাকে।

এসএসকেএমে উডবার্ন ব্লকের বাইরে টাঙানো হয়েছে বোর্ড। সেখানে শুভেচ্ছা বার্তা লিখছেন সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা-মন্ত্রীরা। "গেট ওয়েল সুন" লিখেছেন মন্ত্রী শশী পাঁজা, সুজিত বসুও।
0 মন্তব্যসমূহ