লোকসভার বিরোধী দলনেতা পদ থেকে অধীর রঞ্জন চৌধুরী কে সরালো কংগ্রেস।

ব্রেকিং নিউজঃ
এই মুহুর্তে পাওয়া খবর অনুযায়ী লোকসভার বিরোধী দলনেতা পদ থেকে সরানো হল অধীর রঞ্জন চৌধুরীকে। এআইসিসি সূত্রে খবর বাংলার বিধানসভা নির্বাচনের কাজে ব্যস্ততার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধীর রঞ্জন চৌধুরীর পরিবর্তে লোকসভার বিরোধী দলনেতা করা হয়েছে পঞ্জাবের লুধিয়ানার কংগ্রেস সাংসদ রভনীত সিংহ বিট্টুকে। এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা তা এখনো স্পষ্ট নয়। এ সম্পর্কে আরও বিস্তারিত আপডেট পেতে চোখ রাখুন আমাদের পেজে।